'পদ্মাবতী'র জন্য কড়া নিরাপত্তা

ছবি মুক্তির আগেই যদি কাহিনি বা চরিত্রের রূপ দেখা হয়ে যায় তাহলে কি আর মজা থাকে? আর ছবির মজা ১৬ আনা ঠিক রাখতেই সঞ্জয় লীলা বনশালি তাঁর প্রতিটি ছবির গোপনীয়তা বজায় রাখেন। তবে নতুন ছবি ‘পদ্মাবতী’র ক্ষেত্রে তিনি নিয়েছেন বাড়তি নিরাপত্তা। ইতিহাসনির্ভর এই ছবিতে নায়ক-নায়িকার সাজগোজ কেমন হবে সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগ পর্যন্ত গোপন রাখতে চাচ্ছেন বনশালি।
‘পদ্মাবতী’র শুটিং সেটে মোবাইল ফোন নিষিদ্ধ করেছেন বনশালি, যাতে সেট থেকে কেউ কোনো ছবি তুলতে না পারেন। এমনকি সিনেমার মূল তারকা দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহিদ কাপুরের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। মেকআপ ভ্যান থেকে সেটে হেঁটে আসার সময় তারকাদের আড়াল রাখার ব্যবস্থাও নিয়েছেন পরিচালক। শুটিং সেটে শিল্পীদের অভিভাবকদের আসারও অনুমতি নেই।
এর আগে ‘বাজিরাও মাস্তানি’ ছবির শুটিংয়ের সময় প্রিয়াঙ্কা চোপড়ার মাকেও সিনেমার সেটে ঢুকতে দেওয়া হয়নি। এত রাখঢাকের মাধ্যমে ছবির প্রতি আকর্ষণ বাড়ানোও হতে পারে বনশালির একটি কৌশল। এনডিটিভি