'পদ্মাবতী'র স্বামী হতে চাইতেন না শহীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কাপুর
শহীদ কাপুর

সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’ ছবিতে দীপিকা পাড়ুকোনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন শহীদ কাপুর। শুরুতে অবশ্য এ চরিত্রে কাজ করার কথা ছিল অন্য কারও। তবে আরও পাঁচ-ছয় বছর আগে শহীদকে এই চরিত্রে কাজ করার প্রস্তাব দেওয়া হলে সেই প্রস্তাব ফিরিয়ে দিতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।
‘পদ্মাবতী’ ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে অবশ্য খুশিই হয়েছেন শহীদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা ভেবে ভালো লাগছে যে “পদ্মাবতী”তে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। সঞ্জয়লীলার মতো একজন বড়মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পারছি, এটাও আমার জন্য একটা বিশাল ব্যাপার। আমি তাঁর শেষ ছবি “বাজিরাও মাস্তানি” দেখেছি। ছবিটি দেখে বলেছিলাম, আমার খুব ভালো লেগেছে। আর ভারতীয় কোনো সিনেমাও যে এত বড় পরিসরে নির্মিত হতে পারে, সেটাও আমার আনন্দের অন্যতম কারণ।’
শহীদ জানান, এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। এই ছবিতে কাজের জন্য এখনই নিজেকে প্রস্তুত মনে করছেন তিনি। পাঁচ-ছয় বছর আগে এর জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সে জন্যই বলেছেন, পাঁচ-ছয় বছর আগে এ ছবির প্রস্তাব পেলে ফিরিয়ে দিতেন তিনি। আর মনে মনে আফসোস করতেন। ফিল্মফেয়ার।