'পাকিস্তানি শিল্পীরা সন্ত্রাসী নন'

ভারত-পাকিস্তান দ্বন্দ্বের জেরে পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার হুমকি দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের একটি দল। বলিউডের বর্তমান আলোচিত বিষয় এটাই। এর বিপরীতে অনেকেই বলছেন শিল্পকে রাষ্ট্রীয় দ্বন্দ্ব থেকে দূরে রাখতে। তারই ধারাবাহিকতায় এবার সালমান খান পাকিস্তানি শিল্পীদের পক্ষে দাঁড়ালেন।
ভারত-পাকিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কের প্রভাব দেশ দুটির সংস্কৃতিজগতে পড়ছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে সৃষ্ট উত্তাপ ছড়িয়ে পড়েছে বলিউডেও। একদিকে পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার কথা বলেছে এমএনএস। অন্যদিকে পাকিস্তানে বলিউডের ছবি নিষিদ্ধ হয়েছে।
এই প্রসঙ্গে অনেক বলিউড তারকাই বক্তব্য দিচ্ছেন। এবার সালমান খান একটি অনুষ্ঠানে জানালেন তাঁর দৃষ্টিভঙ্গি। বললেন, পাকিস্তানি শিল্পীরা সন্ত্রাসী নন। ভারতীয় সরকারকে তাঁদের ভিসা ও থাকার অনুমতি দিতে অনুরোধ জানান তিনি।
বলিউডে কাজ করা জনপ্রিয় পাকিস্তানি শিল্পীদের মধ্যে আছেন অভিনয়শিল্পী ফাওয়াদ খান, আলী জাফর, মাহিরা খান ও সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের মতো তারকারা। বলিউড হাঙ্গামা