'পিংক'-এর ট্রেলার নিয়ে উচ্ছ্বসিত বলিউড তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পিংক’ ছবির শুটিংয়ে অমিতাভ বচ্চন
‘পিংক’ ছবির শুটিংয়ে অমিতাভ বচ্চন

সুজিত সরকারের ‘পিংক’ ছবিটি আসছে। এই তো গত মঙ্গলবার মুক্তি পেল ছবিটির ট্রেলার। ২৪ ঘণ্টার মধ্যেই তা ইউটিউবে দেখে ফেলেছে ২০ লাখ মানুষ। এরপর থেকে তো দেখা চলছেই। ট্রেলারটা এমনভাবে তৈরি করা হয়েছে, যেন ছবিটির রহস্যময়তা আকর্ষণ করে মানুষকে, কিন্তু আদতে ছবির গল্প কোন দিকে এগোবে, তা বোঝা যায় না। ধর্ষণের শিকার এক নারী ও আদালত নিয়েই ছবির মূল কাহিনি।
ছবির কথা হবে অন্য কোনোখানে। এই ট্রেলার দেখে বলিউড সেলিব্রিটিরা কতটা রোমাঞ্চিত হয়েছেন, টুইটারে কীভাবে সেই রোমাঞ্চের কথা তুলে ধরেছেন, সেটাই এখানে বলা হবে।
অজয় দেবগন টুইট করেছেন, ‘সব সময়ই মনে হয়, এই মানুষটার সবকিছুই জানি, কিন্তু অমিতাভ বচ্চন সব সময়ই নতুন কিছু দেন। ‘পিংক’-এ তাঁর মতো এ রকম মানানসই আর কেউ হতে পারত না।’
রিতেশ দেশমুখ লিখেছেন, ‘পিংক’—দারুণ ট্রেলার। বচ্চন, সুজিত সরকার—একেবারে জাদুকরি কাজ।
‘ফ্যাবুলাস! দেখুন’। লিখেছেন অদিতি রাও হায়দারি।
সুজিত সরকার ও অমিতাভ বচ্চনকে লক্ষ্য করে বরুণ ধাওয়ান লিখেছেন, ‘ট্রেলারটা দারুণ হয়েছে। খুবই সাহসী মনে হয়েছে। অবশ্যই দেখতে হবে।