'পুরুষের থেকেও বেশি নজর রাখুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানি লিওন
সানি লিওন

স্তন ক্যানসার সচেতনতামূলক একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন অভিনেত্রী সানি লিওন। সেখানে এক বার্তায় নারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘পুরুষেরা আপনার স্তনের দিকে যতটা নজর রাখে, আপনি তার থেকে একটু বেশি নজর রাখুন। তাতে স্তন ক্যানসার দ্রুত ধরা পড়বে।’
সচেতনতামূলক ওই ভিডিও এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের। স্তন ক্যানসারের সচেতনতামূলক ওই বিজ্ঞাপনটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। এ প্রচারণায় যুক্ত হওয়া অন্যান্য তারকারা হলেন, তাপসি পান্নু, সুনিধি চৌহান, নিতি, শক্তি মহান, পুনম পান্ডে, প্রিয় বাপাত, দিব্যাঙ্কা ত্রিপাঠি, দিশা পর্মার, দেবলিনা ভট্টাচার্য, সারগন মেহতা, গৌরব গেরা। মিড ডে।