'পোশাক' চড়ল আমিরের গায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবির পোস্টারে জন্মদিনের পোশাকে হাজির হয়ে বেশ শোরগোলই ফেলে দিয়েছেন আমির। এ নিয়ে হইচই কমছেই না। এবার তাতে যুক্ত হলেন ভারতের রাজনীতিকেরাও। সম্প্রতি কংগ্রেসের এক সাংসদ আমিরের নতুন ছবি পিকের পোস্টারে পোশাক পরিয়ে দিয়েছেন। এ সময় উপস্থিত জনতা তুমুল করতালিও দিয়েছে।
কৃষ্ণা হেজ নামের ওই রাজনীতিবিদ আমিরের পোস্টারে একটি ছাইরঙা টি-শার্ট ও উজ্জ্বল সবুজ শর্ট পরিয়ে বলেন, ‘আমির খুব ভালো অভিনেতা, ‘সত্যমেভ জয়তে’র মতো অনুষ্ঠানও করেছেন। কিন্তু এই পোস্টার কুরুচিপূর্ণ এবং ভারতীয় সংস্কৃতির বিরোধী। তাঁকে আদর্শ মানে এমন তরুণ তো বটেই, পরিবারের জন্যও এটা একটা ভুল বার্তা দেবে।’ আইএএনএস।