'বদরিনাথ কি দুলহানিয়া'র ফার্স্ট লুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়া ভাট ও বরুণ ধাওয়ানকে রুপালি পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে। রোমান্টিক এ জুটিকে আবার দেখা যাবে ছবিটির দ্বিতীয় কিস্তি ‘বদরিনাথ কি দুলহানিয়া’য়। সম্প্রতি অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ছবির ফার্স্ট লুক।
ছবির প্রযোজক করণ জোহরও কম রোমাঞ্চিত নন ছবিটি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও ছবি দিয়েছেন। বরুণ ও আলিয়া এখন সিঙ্গাপুরে ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত। এর আগে তাঁরা রাজস্থান ও উত্তর প্রদেশে শুটিং করেছেন। ছবিতে ঝাঁসির এক যুগল তরুণের প্রেমকাহিনি দেখানো হয়েছে। যেখানে ‘বদরিনাথ’ বরুণ ও ‘বৈদেহি’ আলিয়া পরস্পর প্রেমে পড়েন।
ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খেতান। আগামী বছরের মার্চ মাসে ছবিটি মুক্তি দেওয়া হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস