'বাঘের মতোই দুর্লভ টাইগার!'

চেয়ার মানেই তো কেদারা। টাইগার মানে বাঘ। তাহলে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান এমনটা কেন বললেন? এর রহস্য উন্মোচন করল ভারতীয় সংবাদপত্র হিন্দুস্তান টাইমস। তাদের দেওয়া একটি সাক্ষাৎকারে বরুণ তাঁর সমসাময়িক অভিনেতা টাইগার শ্রফকে নিয়ে এমন মন্তব্য করেছেন। টাইগারকে বাঘের মতো বিরল বলে আখ্যা দিয়েছেন।

বরুণকে তাঁর সমসাময়িক অভিনেতাদের কী উপদেশ দেবেন? এমন প্রশ্ন করা হলে বিনয়ী ছেলেটি বলেন, ‘আমি কাউকে উপদেশ দিতে পারব না। রণবীর সিং, আদিত্য রয় কাপুর কিংবা এ সময়ের আলোচিত প্রায় বলিউড অভিনেতাই আমার সিনিয়র। তাই তাঁদের কাছ থেকে আমার শুধু শেখার আছে, শেখানোর কিছু নেই।’ কিন্তু অভিষেকের দিনক্ষণ হিসাব করলে দেখা যায়, একমাত্র টাইগার শ্রফই বরুণের পর পা রেখেছেন বলিউডে। তাই বরুণকে বলা যায় টাইগারের সিনিয়র। কিন্তু এরপরও টাইগারকে কোনো উপদেশ দেবেন না বরুণ। কারণ তাঁর মতে, টাইগার শ্রফ এ সময়ের সবচেয়ে প্রতিভাবান অভিনেতা। এমন মেধাসম্পন্ন তরুণ নাকি বলিউডে নেই বললেই চলে। টাইগারের এই মেধাকে বরুণ তুলনা করলেন বাঘের সংখ্যার সঙ্গে। টাইগার প্রসঙ্গে তিনি বললেন, ‘আমাদের দেশে বাঘ যেমন দুর্লভ হয়ে উঠছে, টাইগারও ঠিক তেমন। তাঁর মতো মেধাবী শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে বিরল।’ হিন্দুস্তান টাইমস।