'বাজিরাও'-এর জন্য বিরজু মহারাজের কাছে!

এমনিতেও বলিউডে দীপিকা পাডুকোণের নামের সঙ্গে পরিশ্রমী, নিবেদিতপ্রাণ, ভালো অভিনেত্রী এসব অভিধা যুক্ত করতে কেউই দ্বিধা করেন না। কিন্তু সম্প্রতি ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে তাঁর চরিত্রটিকে বাস্তবানুগ ও প্রাণবন্ত করে ফুটিয়ে তুলতে, নাচের তালিম নিতে তিনি যে শেষপর্যন্ত কথক নাচের কিংবদন্তি বিরজু মহারাজের কাছে যাবেন; এ কথা অনেকেই ভাবেননি।
‘বাজিরাও মাস্তানি’ ছবিতে প্রতিটি গানের দৃশ্যই যেন একেকটি ছবি। এমন প্রশংসা অনেকেই করেছেন। সঞ্জয় লীলা বনশালীর এই ছবিতে একটি কথক নাচের দৃশ্য রয়েছে। সম্প্রতি বাজিরাও ছবির ‘মাস্তানি’ দীপিকা পাডুকোণ জানিয়েছেন, এ ছবির নাচের দৃশ্যের জন্য তিনি দিল্লিতে কথক নাচের কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজের কাছে টানা এক সপ্তাহ তালিম নিয়েছেন।
দীপিকা বলেছেন, আমি মাঝে এক সপ্তাহের জন্য দিল্লিতে ছিলাম। দিল্লিতে বাজিরাওয়ের একটি নাচের দৃশ্যের জন্য তালিম নিতে গিয়েছিলাম কথক নাচের পণ্ডিত
মারাঠি বীর, সেনাপতি পেশওয়া বাজিরাও জীবনের ভালোবাসার কাহিনি নিয়ে নির্মিত সঞ্জয় লীলা বনশালীর এই ছবিতে বাজিরাও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোণের বর্তমান প্রেমিক রণবীর সিং। ‘বাজিরাও’ ছবিতেও রণবীরের প্রেমিকা ‘মাস্তানি’ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোণ। এই ১৮ ডিসেম্বর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পিটিআই। এনডিটিভি।