'বামন' শাহরুখকে সবার আগে দেখেছেন ব্র্যাড পিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান ও ব্র্যাড পিট
শাহরুখ খান ও ব্র্যাড পিট

গত বছরের মে মাসে ওয়ার মেশিন ছবির প্রচারে ভারতে এসেছিলেন ব্র্যাড পিট। সে সময় শাহরুখ খানের সঙ্গে হৃদ্যতাও বাড়ে তাঁর। শাহরুখের সঙ্গে পিট পার্টি করেন, অংশ নেন বিশেষ টক শোতে। তখনই কাজ ও কথার ফাঁকে শাহরুখ তাঁর ছবিটির টিজার দেখান হলিউডের এই মহাতারকাকে।

আনন্দ এল রাই পরিচালিত জিরো হতে যাচ্ছে শাহরুখের অভিনয়জীবনের এক ভিন্নধর্মী কাজ। অনেক প্রত্যাশা জড়িয়ে আছে এই ছবির সঙ্গে। এমনিতেই শাহরুখের গত কয়েকটি ছবি প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তাই জিরোর টিজার দেখে ব্র্যাড পিটের প্রশংসা শাহরুখকে সাহস জুগিয়েছে বেশ। সূত্র: বলিউড বাবল।