'বাহুবলী ২'-এর ট্রেলার দেখে যা বললেন আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘বাহুবলী দ্য কনক্লুশান’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। নতুন ট্রেলার দেখে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট শুধু একটি শব্দই বলেছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার পরিচালক এস এস রাজামৌলির টুইটারে শেয়ার হয়েছে ‘বাহুবলী ২ ’-এর নতুন ট্রেলার। ‘বাহুবলী টু’ এর পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই প্রত্যাশার পারদ চড়ছিল। অবশেষে সামনে এল বাহুবলীর সিকুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছবির অফিশিয়াল ট্রেলার।

.
.

বলা যায়, রাজামৌলির সিকুয়েলের ট্রেলারেই ধামাকা। বলা হচ্ছে ভারতের সর্বকালের শ্রেষ্ঠ বাণিজ্যিক সফল ছবি হতে পারে ‘বাহুবলী টু’। কারণ ছবি মুক্তির আগেই ৫০০ কোটির

.
.

ব্যবসা নিশ্চিত করে ফেলেছে রাজামৌলির এ ছবি। ট্রেলার টি শেয়ার করেছেন করণ জোহরসহ বলিউডের নামীদামি প্রায় অনেক তারকাই। আলিয়া ভাট ট্রেলার দেখার পর বলেছেন তিনটি শব্দ, ‘ওয়াও’।

ট্রেলারের শুরুতেই দেখা যাবে অমরেন্দ্র বাহুবলীর শপথগ্রহণ। রাজ্যর ভার নিজ হাতে তুলে নিচ্ছেন। সেই দৃশ্য বাহুবলী বলছেন, মাহেশ্মতী সাম্রাজ্যকে বাঁচাতে নিজের প্রাণ দিতেও তিনি প্রস্তুত। এরপরেই মা শিবগামী দেবীর পায়ে হাত দিয়ে শপথ। তার ঠিক পরেই বাহুবলীকে খুনের সেই দৃশ্য—যা প্রথম পর্বেই দর্শক একটু দেখেছেন।
এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। জন্ম, শৈশব, কৈশোর, প্রেম, সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ আর শেষে যুদ্ধ। আনুশকা শেট্টির (দেবসেনা) প্রবেশ সেখানেই। তিনিও যোদ্ধা। তার অস্ত্র নৈপুণ্য দেখে প্রেমে পড়েন বাহুবলী। মাহেশ্মতী সাম্রাজ্যে প্রবেশ ঘটে দেবসেনার। 

বাহুবলীর মতো ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এ প্রভাস ও রানা দাগ্গুবতীর অভিনয়ের সঙ্গে নজর কাড়বেন আনুশকাও। ট্রেলারে আছেন তামান্না ভাটিয়াও ।

.
.

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সারা বিশ্বে ব্যবসা করে প্রায় ৬০০ কোটি রুপি। রানা দাগ্গুবতী, অনুশকা শেট্টি, তামান্না ভাটিয়া, নাসের অভিনীত ‘বাহুবলী: দ্যা কনক্লুশন’ তৈরিতে ২০০ কোটি রুপি ব্যয় হয়েছে। এ বছরের ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছবিটির।