'বাহুবলী'র প্রশংসায় শাহরুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ছবি ‘রইস’। প্রেক্ষাগৃহে ‘রইস’-এর সঙ্গে ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর টিজারও দেখা যাবে।
তাই ‘রইস’-এর প্রচারণা করতে গিয়ে কিং খান প্রশংসা করলেন ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘বাহুবলী’র। দুটি ছবিরই পরিবেশক অনিল থাডানি।
শাহরুখ বলেন, সাম্প্রতিক সময়ে ‘বাহুবলী’র মতো চমৎকার চলচ্চিত্রিক অভিজ্ঞতা খুব কম ছবি দিতে পেরেছে। ভারতীয় ছবির ভবিষ্যৎ এসব ছবিতেই। এসব ছবি ঘটনাবহুল, বড়, চমৎকার ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে ঠাসা। যে ভাষাতেই ছবি বানানো হোক না কেন, সবাই এই ছবি দেখতে মজা পাবেন।
শাহরুখ থেকে এমন প্রশংসা নিঃসন্দেহে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ দলকে প্রেরণা দিয়েছে। আগামী ২৮ এপ্রিল এটি মুক্তি পাচ্ছে। ফিল্মফেয়ার ও ডিএনএ ইন্ডিয়া অবলম্বনে