'বিগ বস' সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

এবারে থাকছেন তো? নাকি থাকছেন না? সেই ২০১০ সাল থেকেই অনুষ্ঠানটির প্রতি মৌসুমে এমনই হয়। অন্তত ‘বিগ বস’ নামের টিভি রিয়েলিটি শোটির কাজ শুরুর যখন সময় আসে তখন তো বটেই। সালমান থাকছেন তো উপস্থাপনায়? শিগগিরই শুরু হতে যাচ্ছে বিগ বস। আর সালমান? তিনি অন্তত এবারেও থাকছেন এর সঞ্চালকের ভূমিকায়। পারিশ্রমিকও দ্বিগুণ বেড়েছে তাঁর।

গত মৌসুমে বিগ বস থেকে সালমানের প্রস্থানের পর ‘হাল্লা বোল’ পর্বটির দায়িত্বে এসেছিলেন ফারাহ খান। এর পর থেকে বিগ বসে সালমান আর থাকবেন না, আর আসবেন না এমন খবর ছড়িয়েছিল অধিকাংশ সংবাদমাধ্যমই। সে সময় একটি বিষয় স্পষ্ট হয়েছিল যে, টাকাপয়সা বা সঞ্চালকের পারিশ্রমিকের বিষয়টিই এখানে সবচেয়ে বড় ঝামেলার কারণ। তবে এবারে ‘বিগ বস’ কর্তাব্যক্তিদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পারিশ্রমিক হিসেবে সালমান খান গতবার যা পেয়েছেন এবারে পাবেন স্রেফ তার দ্বিগুণ। আর শুটিং ও সালমানের সময়সূচি নিয়ে যে সমস্যা সেটিও আটকাবে না। সালমানের শুটিংয়ের যে সময়সূচি তার সঙ্গে তাল মিলিয়েই ঠিক করা হবে বিগ বসের শুটিংয়ের কর্মসূচি।
এখন পর্যন্ত বিগ বস ও সালমান খান এই দুইয়ের সবকিছুই ঠিকঠাকভাবে চলছে। কাজেই আগে সালমানের বিকল্প হিসেবে অক্ষয় কুমার বা রণবীর সিংয়ের অন্তর্ভুক্তির বিষয়টা আপাতত যে এ অনুষ্ঠানটির প্রযোজকেরা তাঁদের মাথা থেকে সরিয়েই দিয়েছেন তা এক প্রতিবেদনে জানিয়েছে বলিউডলাইফ ডট কম।