'বিরুশকার' বিবাহোত্তর সংবর্ধনায় তারার হাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের লোয়ার প্যারেলের সেন্ট রেজিস হোটেলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বসেছিল তারার হাট। উপলক্ষ, আনুশকা শর্মা ও বিরাট কোহলির বিবাহোত্তর সংবর্ধনা। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় হোটেলের অ্যাস্টর বলরুমে। রাত সাড়ে আটটা বাজতেই হোটেল প্রাঙ্গণে নামে তারকা অতিথিদের ঢল।

বিয়ের অন্যান্য অনুষ্ঠানের মতো গতকালও বর-কনে পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা পোশাক। আনুশকার পরেছিলেন স্মোকি গ্রে রঙের সিকুয়েন কাজের লেহেঙ্গা। সঙ্গে কোমরে বেঁধেছিলেন ‘বেঙ্গল টাইগার’ বেল্ট। লেহেঙ্গার সঙ্গে যে ওড়না আনুশকা পরেছিলেন, সেটি লক্ষ্ণৌয়ের অভিজ্ঞ কারুশিল্পীদের হাতে তৈরি। তাঁর গলার রোজ কাট ডায়মন্ডের নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। আর বিরাট কালকের অনুষ্ঠানে পরেছিলেন আইভরি রঙের ভেলভেট ব্লেজার। সঙ্গে যোধপুরি ট্রাউজার।

















ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া।