'বিশেষ অতিথি' ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ-এর সম্মানে দেশটির ‘রিপাবলিক ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ও বিশেষ ভোজে ‘বিশেষ অতিথি’ হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে বলিউডের তারকা অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। জানুয়ারির ২৬ তারিখে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।


এর আগে বলিউডের এই তারকা অভিনেত্রীকে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হয়েছিল। ২০১২ সালে শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার জন্য এই অভিনেত্রীকে ‘নাইট অব দ্য অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স’ সম্মাননায় ভূষিত করা হয়।

বর্তমানে ঐশ্বরিয়া রাই বচ্চন মুম্বাইতে বলিউডের চলচ্চিত্র নির্মাতা ওমাঙ্গ কুমারের ‘সর্বজিত’ ছবির শুটিং করছেন।

কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত মুখ ঐশ্বরিয়ার সঙ্গে ফ্রান্সের সম্পর্ক বহুমাত্রিক। এই অভিনেত্রী একটি ফরাসি ব্র্যান্ডের প্রচারদূত হিসেবেও কাজ করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস। এনডিটিভি।