'বোম্বে ডায়েরিজ'-এ ভিন্ন চরিত্রে রাইমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইমা সেন
রাইমা সেন

কলকাতার অভিনেত্রী রাইমা সেন সম্প্রতি ‘বোম্বে ডায়েরিজ’ ছবির শুটিং শেষ করলেন। এ ছবিতে তিনি অভিনয় করেছেন একজন যৌনকর্মীর চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন কে ডি সত্যয়ম। ছবির চরিত্রটির জন্য কলকাতার সবচেয়ে বড় পতিতাপল্লি সোনাগাছিতে গিয়ে অভিনয় করতে হয়েছে টালিউড-বলিউডের এই অভিনেত্রীকে।

‘বোম্বে ডায়েরিজ’ ছবির শুটিংয়ের জন্য কিছুদিন কলকাতাতেই ছিলেন রাইমা। কিন্তু অধিকাংশ সময়ই তাঁকে থাকতে হয়েছে শুটিংয়ের ঝামেলায়। আর এই ঝামেলার কারণ শুটিং স্পট সোনাগাছি।
সোনাগাছিতে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক সত্যয়ম বলেছেন, ‘একটা ভয়াবহ জায়গা। স্থানীয় গুন্ডাদের যন্ত্রণায় শুটিং করতে ভীষণ কষ্ট হয়েছে। ওরা এমন শুটিং দেখেনি কখনো, তাই খুব ঝামেলা করছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শুটিংয়ে গিয়েও খুব জলদি শুট করে ফিরতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যৌনকর্মীদের নিয়ে একটা প্রামাণ্যচিত্র দেখেছিলাম। তাতে দেখলাম সোনাগাছিতে প্রায় শ খানেক বহুতল ভবনজুড়ে পতিতাপল্লি। আমাদের এ রকম একটা জায়গাতেই শুটিং করার প্রয়োজন ছিল। রাইমার চরিত্রটির জন্য সোনাগাছিই ছিল উপযুক্ত জায়গা’।
রাইমা সেন ছাড়াও ‘বোম্বে ডায়েরিজ’ ছবিতে আরও অভিনয় করেছেন আশিষ বিদ্যার্থী, করুণা পাণ্ডে, ভিনীত সিং ও সেলিম দিওয়ান।
‘বোম্বে ডায়েরিজ’ ছবিটি মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি। ইন্ডিয়ান এক্সপ্রেস।