'ভাইজান' জুটিতে দ্বন্দ্ব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির খানের টুইটারে দেওয়া ছবিটি
কবির খানের টুইটারে দেওয়া ছবিটি

দিন কয়েক থেকেই বি টাউনে গুঞ্জন, সুপারস্টার সালমান খান ও নির্মাতা কবির খানের মধ্যে কিছু একটা হয়েছে। সালমান নাকি কবিরের কাজে বাগড়া দিচ্ছেন। একসঙ্গে ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।
এখন শুটিং চলছে ‘টিউবলাইট’ ছবিটির। এটাই নাকি এই অভিনেতা-নির্মাতা ‘ভাইজান’ জুটির শেষ ছবি। ‘টিউবলাইট’ ছবির চিত্রনাট্য সালমান নাকি বারবার পরিবর্তন করছেন।
কিন্তু কবির খান সম্প্রতি সব ধোঁয়াশা দূর করে দিলেন। সেটাও এক অভিনব উপায়ে। টুইটারে সালমান ও নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দুজন পরস্পর পিঠ দেখিয়ে দাঁড়িয়ে আছেন। কবির সে ছবির ক্যাপশন দিয়েছেন, ‘পরের বার সংবাদমাধ্যমগুলো রিপোর্ট করবে, সালমান আর আমি কথা বলছি না। তখন তারা এই ছবিটা ব্যবহার করতে পারে। হা হা হা...’

তার মানে ‘এক থা টাইগার টু’-তেও এ জুটি কাজ করছেন। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে