'ভূমি' দিয়ে ফিরছেন সঞ্জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন সঞ্জয় দত্ত। সর্বশেষ ২০১৪ সালে ‘পিকে’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেতা। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ‘ভূমি’ ছবিটি দিয়ে বলিউডে প্রত্যাবর্তন হচ্ছে তাঁর।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর প্রদেশে এই ছবির শুটিং শুরু হবে। সঞ্জয় বলেন, ‘আমাকে পর্দায় সাধারণত যে ধরনের চরিত্রে দেখা যায় তাঁর থেকে আলাদা কিছু করতে চেয়েছিলাম। ‘ভূমি’ একটি স্পর্শকাতর ও আবেগময় সিনেমা। এখানে বাবা-মেয়ের মধ্যকার সম্পর্ক দেখানো হয়েছে।’
এই ছবিটি নির্মিত হবে টি-সিরিজের ব্যানারে। ছবির প্রযোজক সন্দীপ সিং ও ভূষণ কুমার। পরিচালক ওমাং কুমার। টাইমস অব ইন্ডিয়া