'মমতা দিদির হাত থেকে রাখি পরব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যব হ্যারি মেট সেজল’ প্রচারের সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক ইমতিয়াজ আলী, বলিউডের অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী অানুশকা শর্মা।
‘যব হ্যারি মেট সেজল’ প্রচারের সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক ইমতিয়াজ আলী, বলিউডের অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী অানুশকা শর্মা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাখি পরার ইচ্ছার কথা জানিয়েছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান। গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে ‘যব হ্যারি মেট সেজল’ ছবির প্রচারে এসে ইচ্ছার কথা জানান শাহরুখ।

শাহরুখ বলেন, তাঁর ইচ্ছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাখি পরবেন। আজ রোববার রাখি উত্সব।

নিজেকে কলকাতার স্টার দাবি করে শাহরুখ বলেন, ‘আগে আমাকে “ওভারসিজ স্টার” বলা হতো। কারণ, আমার ছবি দেশের চেয়ে বিদেশে বেশি আয় করত। এখন আমাকে বলে “কলকাতা স্টার”। পাঁচ বছর ধরে আমার ছবি কলকাতায় প্রচুর ব্যবসা করেছে। এই শহর আমাকে যে ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসা আমি কোথাও পাইনি। আমাকে আপন করে নেওয়ার জন্য আমি কলকাতা এবং কলকাতাবাসীর কাছে চিরকৃতজ্ঞ।’

‘যব হ্যারি মেট সেজল’ প্রচারের সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক ইমতিয়াজ আলী ও অভিনেত্রী অানুশকা শর্মা।

নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর সংবাদ সম্মেলনে আসেন শাহরুখ। পরে দুঃখ প্রকাশ করে বলেন, পিঠে চোট লাগায় চিকিৎসকের সঙ্গে দেখা করে আসায় দেরি হয়েছে।