'মহেঞ্জোদারো'তে পূজার অভিনয়ে মুগ্ধ হৃতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে আগস্টে মুক্তি পেতে চলেছে হৃতিক রোশন অভিনীত ছবি ‘মহেঞ্জোদারো’। ইতিমধ্যে টুইটারে ছবিটির একটি অ্যাকশন পোস্টার ছাড়া হয়েছে। পোস্টারে হৃতিক রোশনকে যুদ্ধ করতে দেখা যাচ্ছে। এই ছবিতে বলিউডে নবাগত পূজা হেগড়ের অভিনয়ে নাকি মুগ্ধ হৃতিক।
আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ছবিটিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছেন নবাগত পূজা হেগড়ে। তেলেগু সিনেমা থেকে সরাসরি বিশাল ক্যানভাসের ‘মহেঞ্জোদারো’—পূজার ভাগ্যটা বেশ সুপ্রসন্নই বলতে হবে। অভিনয়েও নাকি মন ভরিয়েছেন সহশিল্পীদের। স্বয়ং হৃতিক রোশনই তাঁর অভিনয় প্রতিভা দেখে বিস্মিত হয়েছেন।
এখন পর্দায় এই নায়িকাকে বলিউড দর্শক কেমনভাবে নেয়, সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে আগস্ট পর্যন্ত।
এদিকে অক্ষয় কুমার অভিনীত ‘রুস্তম’ও আগস্টে মুক্তি দেওয়ার কথা। দেখা যাক, ‘রুস্তম’, নাকি ‘মহেঞ্জোদারো’—কোনটি এগিয়ে থাকে বক্স অফিসে? মিড ডে।