'মাদারি' দেখে মুগ্ধ কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদারি’- ছবির পোস্টার
‘মাদারি’- ছবির পোস্টার

এই শুক্রবার ইরফান খান অভিনীত ‘মাদারি’ ছবিটি মুক্তি পেয়েছে। এক বাবা ও ছেলের সম্পর্ক ঘিরে ছবির গল্প। রাজনীতি আর দুর্নীতির বিষয়টিও ছবির কাহিনিতে ফুটে উঠেছে। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে ছবিটি খুব ভালো লেগেছে। একটি টুইট বার্তার মাধ্যমে তিনি তাঁর এই মুগ্ধতার কথা জানান। টুইটারে তিনি লিখেছেন, ‘ইরফান খান...মাদারি অসাধারণ একটি ছবি। ছবিটি সবার দেখা উচিত।’ অবশ্য কোনো সিনেমা দেখে কেজরিওয়ালের প্রতিক্রিয়া জানানোর ঘটনা এটিই প্রথম নয়। প্রায়ই তিনি ছবি দেখে তাঁর ভালো লাগার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে থাকেন।

অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ছবি দেখার পর টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে অনেকে কেজরিওয়ালকে ‘চলচ্চিত্র দর্শক’ ও ‘চলচ্চিত্র সমালোচক’ নাম দিয়েছেন। এর আগেও মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আমির খানের ‘পিকে’, অক্ষয় কুমারের ‘গাব্বার ইজ ব্যাক’, অজয় দেবগনের ‘দৃশ্যাম’, হৃতিক রোশনের ‘ব্যাং ব্যাং’ ও রিচা চাড্ডার ‘মাসান’-এর প্রশংসা করেছিলেন।
প্রসঙ্গত, ‘মাদারি’ ছবির প্রচার চালানোর সময় দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই ছবির অভিনেতা ইরফান খান। ছবিটি পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক নিশিকান্ত কামাট। দ্য ফিন্যন্সিয়াল এক্সপ্রেস।