'মুন্না মাইকেল'-এর পোস্টারে মাইকেল জ্যাকসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুন্না মাইকেল’ ছবির পোস্টারে টাইগার শ্রুফ
‘মুন্না মাইকেল’ ছবির পোস্টারে টাইগার শ্রুফ

বাস্তব জীবনে মাইকেল জ্যাকসনের পাগল-ভক্ত তিনি। ছবিতেও তাঁকে দেখা যাবে মাইকেলের একজন ভক্ত হিসেবে। এবার টাইগার শ্রফের ছবি ‘মুন্না মাইকেল’-এর প্রথম পোস্টারটিও হলো মাইকেলকে শ্রদ্ধা জানিয়ে।

প্রথম ধাপের শুটিং শুরু হওয়ার পরই পোস্টারটি ভক্তদের জন্য ইনস্টাগ্রামে প্রকাশ করেন টাইগার। নাচভিত্তিক মিউজিক্যাল ছবিটিতে টাইগারকে মাইকেল জ্যাকসনের একজন ভক্ত হিসেবে দেখা যাবে। বাস্তব জীবনেও টাইগার এই পপ সম্রাটের নাচের বেশ ভক্ত। বিভিন্ন অনুষ্ঠানে তিনি জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর নাচের মুদ্রা অনুকরণ করে নেচেছেন। এবার পোস্টারটিতেও রেখেছেন মাইকেলের পরিচিত সেই নাচের ভঙ্গি।

ছবিটির পরিচালক সাব্বির খান। আগামী ৭ জুলাই মুক্তির কথা রয়েছে।
এনডিটিভি