'মুবারাকা'য় নেই পরিণীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

কথা ছিল ‘চাচা-ভাতিজা’র সঙ্গে এক পর্দায় দেখা যাবে পরিণীতিকে। ‘ইশাকজাদে’র পরে আবারও তাঁদের একসঙ্গে দেখতে পাবেন ভক্তরা। কিন্তু সে আশার গুড়ে বালি। নিজেই ব​ললেন, না, এমন কিছুই কথা হয়নি।

আনিস বা​জমির পরিচালনায় ‘মুবারাকা’ ছবিতে অভিনয় করবেন বাস্তব জীবনের চাচা-ভাতিজা। ইতিমধ্যে অনিল কাপুর ও অর্জুন কাপুরের নামও লি​খিয়েছেন পরিচালক। রুপালি পর্দায়ও তাঁরা থাকবেন চাচা-ভাতিজা হিসেবে।
গুঞ্জন উঠেছিল, তাঁদের সঙ্গে পর্দা ভাগাভাগি করবেন পরিণীতি। কিন্তু এ গুজব সত্য নয়। অর্জুন কাপুর ও পরিণীতিকে এ ছবিতে একসঙ্গে দেখছেন না দর্শক। ছবিটির একটি সূত্র বলছে, পরিণীতিকে এ ছবিতে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়নি। তাঁর সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলেনি।
অক্টোবরের দিকে ছ​বিটির শুটিং শুরু হওয়ার কথা আছে। ছবিটি আগামী বছর মুক্তি পেতে পারে।
ডিএনএ