'ম্যারি কম' দেখে আপ্লুত শিল্পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাহ্, প্রিয়াঙ্কা চোপড়া তো ভালো মানুষ নন। যাকে-তাকে কাঁদিয়ে বেড়াচ্ছেন! এবার কাঁদালেন শিল্পা শেঠিকেও। তাই বলে প্রিয়াঙ্কার ওপর শিল্পার কোনো রাগ নেই; বরং আছে একবুক শ্রদ্ধা।
বরফি দিয়ে নিজের অভিনয়সত্তার শক্তিশালী দিকটা দেখিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা। এবার সেটিকে নিয়ে গেছেন আরেক মাত্রায়। ম্যারি কম-এ প্রিয়াঙ্কার অভিনয় দেখে পাষাণতম মানুষটিও নাকি চোখের জল ফেলবে। তবে শুধু প্রিয়াঙ্কা একা দুর্দান্ত কাজ করলে তো আর এমনটা হতো না; পুরো টিম মিলে দুর্দান্ত কাজ করেছে বলেই ম্যারি কমও দুর্দান্ত হয়ে উঠেছে।
ছবিটি দেখার পর শিল্পা টুইট করেছেন, ‘মাত্রই ম্যারি কম দেখলাম। সবাই দুর্দান্ত অভিনয় করেছে, কিন্তু বাকি সবাইকে ছাপিয়ে গেছে প্রিয়াঙ্কা। অমুং কুমারও পরিচালক হিসেবে দুর্দান্ত করেছেন। আমার চোখ ফেটে জল এসেছে। এই ছবি সবার জন্য অবশ্যদ্রষ্টব্য।’ আইএএনএস।