'রইস' ছবির ট্রেলার প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রইস’ ছবির পোস্টার
‘রইস’ ছবির পোস্টার

‘রইস’ ছবির ট্রেলারে যে চমক থাকবে, তা আগেই জানানো হয়েছিল। চমকসমেত ভারতের নয়টি শহরে প্রকাশিত হলো ট্রেলার। ভিডিও কনফারেন্সে ভক্তদের সঙ্গে কথাও বললেন কিং খান।

ভারতের দিল্লি, ইনডোরে, আহমেদাবাদ, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, জয়পুর, মুম্বাই ও মগা শহরে প্রকাশিত হয়েছে ‘রইস’ ছবির ট্রেলার। শহরের প্রায় সাড়ে ৩ হাজার পর্দায় দেখা যায় সেটি। ইউএফও প্রযুক্তির মাধ্যমে ভিডিও কনফারেন্সে দর্শক-ভক্তদের সঙ্গে কথা বলেন শাহরুখ খান। আসছে ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। একই দিনে মুক্তি পাবে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ ছবি। বক্স অফিস অপেক্ষায়, বড় একটি সংঘর্ষ হতে চলেছে সিনে পাড়ায়।
‘রইস’ ছবিটি পরিচালনা করেছেন রাহুল ধোলাকিয়া। শাহরুখ খান ছাড়াও এতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। ইন্ডিয়ান এক্সপ্রেস