'রা-ওয়ান'-এর অ্যানিমেটর মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারু খান্ডাল
চারু খান্ডাল

শাহরুখ খান অভিনীত ‘রা-ওয়ান’ ছবিটি অনেক সমালোচনার মুখে পড়েছিল বলিউড পাড়ায়। কিন্তু দর্শক নিশ্চয়ই ছবিতে অ্যানিমেশন আর বিশেষ ইফেক্টগুলো মনে রেখেছে। সত্যিই প্রশংসনীয় ছিল সেই কাজগুলো। ২০১২ সালে ‘স্পেশাল ইফেক্ট’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ছবিটি। যার পেছনে বিশাল অবদান ছিল অ্যানিমেটর চারু খান্ডালের। মাত্র ৩২ বছর বয়সে ১৭ জানুয়ারি তিনি মারা গেছেন।
দীর্ঘ পাঁচ বছর প্যারালাইসিসের সঙ্গে লড়াই করে মারা যান এই প্রতিভাবান শিল্পী। ২০১২ সালেই একটি দ্রুতগামী গাড়ি একটি অটোরিকশায় ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। সেই রিকশায় বসে ছিলেন চারু। মারাত্মকভাবে আহত হন তিনি। মাথা ও মেরুদণ্ডে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া