'রাজ রিবুট' নিয়ে ইমরান হাশমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান হাশমি
ইমরান হাশমি

‘রাজ’ সিরিজের চতুর্থ ছবির আগমনী সংবাদ শোনা যাচ্ছে। ইতিমধ্যে ছবিটির একটি মোশন পোস্টার ইউটিউবে প্রকাশিত হয়েছে। তাতে ইমরান হাশমিকে ভূতের চরিত্রে দেখতে পাবেন দর্শকেরা।

হাশমি অবশ্য ছবিটির গল্পের বিষয়ে মুখ খুলতে চাননি। তবে শুটিং-এর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, এমন ভয়ংকর ছবি আমরা আর দেখিনি। রোমানিয়ায় দুই মাস ধরে ছবিটির শুটিং করেছি। এ রকম অভিজ্ঞতা আগে কখনোই হয়নি। মাইনাস ১৫ ডিগ্রির তাপমাত্রায় শুটিং করেছি। জায়গাটা ছিল জনমানবশূন্য। সবার ওপরে আমরা এমন একটি ভীতিকর কাহিনির ছবি বানাচ্ছিলাম, যা এর আগে কেউ চেষ্টা করেননি।’

ইমরান হাশমি নিজেই বললেন, ‘আমি কি ভয় পেয়েছিলাম? হ্যাঁ একটু। কিন্তু সম্প্রতি আমার জীবনে যা ঘটে গেছে, এখন আর কিছুতেই ভয় পাই না।’

২০১৪ সালে ইমরানের ছয় বছর বয়সী ছেলের ক্যানসার ধরা পড়ে। ছেলে আয়ান কীভাবে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হলো, সে বর্ণনা পাওয়া যাবে সম্প্রতি প্রকাশিত ইমরান হাশমির ‘দ্য কিস অব লাইফ: হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যানসার’ নামের বইটিতে।

‘রাজ’ সিরিজের চতুর্থ ছবিটির নাম দেয়া হয়েছে ‘রাজ রিবুট’। ইমরান হাশমি জানালেন, আগামী ১৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দিতে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

ইতিমধ্যে সিনেপাড়ায় ছবিটি বেশ আলোড়ন তুলেছে। ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট। প্রযোজনা করেছেন মুকেশ ভাট, ভূষণ কুমার ও কৃষাণ কুমার। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।