'রাজহাঁস' শ্রদ্ধা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে তাই ওই প্রশ্নটি করি শ্রদ্ধাকে। প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে যান শ্রদ্ধা। নিজেকে ঠিক কোন পাখির সঙ্গে মেলাবেন। পরে মাইক্রোফোন তিনি তুলে দেন ডিজাইনার রাহুলের হাতে। শ্রদ্ধার হয়ে প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘শ্রদ্ধা হতে পারেন রাজহাঁস।’ পাশে বসা শ্রদ্ধাও মাথা দুলিয়ে সায় দেন রাহুলের কথায়।

শুক্রবার তৃতীয় রাতের দুই ‘শো–স্টপার’ বলিউড নায়িকা প্রীতি জিনতা ও শ্রদ্ধা কাপুর। ছবি: ল্যাকমের সৌজন্যে
শুক্রবার তৃতীয় রাতের দুই ‘শো–স্টপার’ বলিউড নায়িকা প্রীতি জিনতা ও শ্রদ্ধা কাপুর। ছবি: ল্যাকমের সৌজন্যে

সামনেই আসছে শ্রদ্ধা অভিনীত ছবি হাসিনা পার্কার। সংবাদ সম্মেলনে এ বিষয় নিয়ে কিছু বলেননি এই সময়ের জনপ্রিয় এই বলিউড নায়িকা। তিনি শুধু পাখি আর ফ্যাশন ভাবনা নিয়ে আলাপ করেছেন এদিন।