'রিস্কি' প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

কখনো তিনি ডন-এর রমা, কখনো বরফির ঝিলমিল, কখনো ম্যারি কম। বৈচিত্র্যময় চরিত্র নিয়ে তাঁর মতো ঝুঁকি আর কেউ নেননি। ঝুঁকিতেই সাফল্য—এই নীতিতেই যেন বিশ্বাসী প্রিয়াঙ্কা চোপড়া। এই বলিউড তারকা বলছেন, বলিউডের নতুন অভিনেত্রীদেরও তিনি অনুপ্রাণিত করবেন ঝুঁকি নিতে। একই ধরনের চরিত্রের গণ্ডিতে আবদ্ধ না থাকতে।
প্রিয়াঙ্কা বলেন, ‘অভিনেত্রীরা আসলে ঝুঁকি নিতে ভয় পায়। তারা মনে করে, ঝুঁকি নিলে হয়তো তারা ব্যর্থ হবে, আর কোনো ভালো কাজ পরে পাবে না। হয়তো তারা ব্যর্থ হবে। কিন্তু তার পরও আমি মনে করি, গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় তাদের কাজ করা উচিত। আমার জন্য বড় বিষয় হলো, মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া, অভিনেত্রীরাও গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সমান দায়িত্ব নিয়ে করতে পারে। বিশ্বের উচিত অভিনেতা আর অভিনেত্রীদের একইভাবে বিবেচনা করা। এটাই আমার লক্ষ্য।’ পিটিআই।