'রেঙ্গুন'-এর ব্যর্থতায় কারিনা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রেঙ্গুন’-এর উদ্বোধনী প্রদর্শনীতে গিয়ে কারিনা কাপুর খান বলেছিলেন, তাঁর ধারণা এটি বছরের অন্যতম সেরা ও সফল একটি ছবি হতে যাচ্ছে। কিন্তু হায়! কারিনার ধারণা ভুল প্রমাণিত হলো। কারণ, বক্স অফিসে মোটেও ভালো ব্যবসা করতে পারছে না বিশাল ভরদ্বাজের এই ছবি। এবার ছবির ব্যর্থতা নিয়ে কারিনা উত্তর দিলেন ভিন্ন ভাবে।

কারিনা বলেন, ‘বিশালের প্রতিটি ছবিই একেকটি শিল্প। অনেকটা চিত্রকর্মের মতো। একই চিত্রকর্ম কারও কাছে ভালো লাগবে আর কারও কাছে মন্দ, এটাই স্বাভাবিক। ‘‘রেঙ্গুন’’ প্রচলিত বাণিজ্যিক ছবির মতো নয়, যা দেখে সবাই আনন্দ পাবে। এই ছবিটি নির্দিষ্ট একটি দর্শকগোষ্ঠির জন্য তৈরি করা হয়েছে। আর এই কারণেই ছবিটি দেখে অনেকেই ভীষণ প্রশংসা করেছেন।’
আর সাইফ আলি খান? তাঁর ছবি যে এমন মুখ থুবড়ে পড়ল, সেই বিষয়ে কী বলবেন কারিনা? কারিনার ভাষ্য, ‘বলিউডে সাইফ তাঁর ক্যারিয়ারের ২৫ বছর কাটিয়ে দিয়েছে। এখন তিনি সাফল্য ও ব্যর্থতার ঊর্ধ্বে।’
‘রেঙ্গুন’-এ কারিনা অভিনয় করেননি। তবুও এই প্রসঙ্গে বারবার কারিনার মন্তব্যের প্রতি সবাই আগ্রহী। কারণ এই ছবিতে তাঁর সাবেক ও বর্তমান দুই পুরুষই আছেন। শহীদ কাপুর এই অভিনেত্রীর সাবেক প্রেমিক আর সাইফ আলী খান তাঁর স্বামী। ছবির নায়িকা কঙ্গনা রনৌত। এটি মুক্তি পেয়েছে ২৪ ফেব্রুয়ারি। বলিউড বাবল।