'শেফ' থেকে 'মাস্টারশেফ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি হয়ে যাওয়া পারিবারিক পার্টির ছবি
সম্প্রতি হয়ে যাওয়া পারিবারিক পার্টির ছবি

কাপুর পরিবারের পার্টি করার জন্য কোনো উপলক্ষ লাগে না। কিছুদিন আগেই পরিবারের পক্ষ থেকে রণধীর কাপুরের জন্মদিনে এক বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। পরিবার কাছের সব আত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। সপ্তাহ না ঘুরতেই আবারও এক ঘরোয়া পার্টি করতে দেখা গেল কাপুর পরিবারকে। এবারের আয়োজক পরিবারের তরুণ সদস্যরা। আর এবারের পার্টিতে সবাইকে রান্না করে খাইয়েছেন কাপুর খানদানের ছেলে রণবীর কাপুর ও জামা-তা সাইফ আলী খান। কারিশমা কাপুরের মতে, এই দুজন তাঁদের পারিবারিক ‘মাস্টারশেফ’।

সাইফ আলি খান এখন কাজ করছেন রাজা কৃষ্ণ মেননের ‘শেফ’ ছবিতে। ছবির জন্য বাস্তবেও রান্না শিখতে হচ্ছে তাঁকে। তাও আবার যেনতেন লোকের কাছে নয়। মুম্বাই শহরের নাম করা দুই শেফের কাছ থেকে রান্না বিষয়ে জ্ঞান নিচ্ছেন এই অভিনেতা। সেই সুবাদে মাত্র কয়েক দিনেই বেশ ভালো রাঁধুনি হয়ে উঠেছেন সাইফ। আর এই সুযোগে তাঁর রান্না করা খাবারের স্বাদ চেখে দেখছেন পরিবারের লোকজন।

সাইফ আলী খান। ‘সালাম নমস্তে’ ছবির দৃশ্য
সাইফ আলী খান। ‘সালাম নমস্তে’ ছবির দৃশ্য

সম্প্রতি কাপুর পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শশী কাপুরের বাড়িতে একটি ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল। পরিবারের ছেলে সদস্যরাই সেদিন হেঁশেলের ভার সামলেছেন। ‘মাস্টারশেফ’-এর ভূমিকায় ছিলেন সাইফ আলি খান। আর তাঁর সহযোগী ছিলেন শ্যালক রণবীর কাপুর। দুই বোন কারিশমা ও কারিনা সেদিন শুধু পোজ দিয়ে ছবি তুলেছেন আর নিয়েছেন সাইফ-রণবীরের রান্না করা খাবারের স্বাদ।
সেখানে সাইফের মেয়ে সারা আলি খান আর কারিশমার কথিত প্রেমিক সন্দীপ তোশনিওয়ালও এসেছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস