'শোলে'র সঙ্গে তুলনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান
জন আব্রাহাম ও বরুণ ধাওয়ান

‘শোলে’ ছবির কথা মনে আছে? ধর্মেন্দ্র ও অমিতাভ জুটি কাঁপিয়ে দিয়েছিল বলিউডের বক্স অফিস। আসছে রোহিত ধাওয়ানের ‘ঢিশুম’ ছবি। জন আব্রাহাম ও বরুণ ধাওয়ানকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে ছবিটিতে। জনের ধারণা, দর্শকেরা ‘শোলে’র সেই অসামান্য জুটিরই ছায়া আবার দেখতে পাবেন ‘ঢিশুম’-এ।


রমেশি সিপ্পির পরিচালনায় ‘শোলে’তে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র ও অমিতাভ বচ্চন। ছবিতে তাঁরা খুবই ভালো বন্ধু। জন মনে করেন, ‘ঢিশুম’-এও দর্শক তাঁদের এমনভাবেই দেখতে পাবেন। কীভাবে দুই মূল অভিনেতার রসায়ন দিয়ে ‘শোলে’র সঙ্গে ‘ঢিশু’ম-এর তুলনা আসতে পারে, তার খানিকটা ধারণাও দিয়েছেন জন। তিনি বলেন, ‘আমি বরুণের সঙ্গে প্রচুর অনুশীলন করেছি। ওর প্রবল উৎসাহ দেখে আমি মুগ্ধ। “শোলে” ছবিতে ধর্মজি (ধর্মেন্দ্র) ও অমিতজির (অমিতাভ বচ্চন) পর সেই জায়গায় আমাদের দেখতে পারেন আপনারা। আমি বলব, অনেক লম্বা সময় পরে একটি আদর্শ জুটি হলো।’

ধর্মেন্দ্র ও অমিতাভ
ধর্মেন্দ্র ও অমিতাভ

রোহিত ধাওয়ানের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না ও জ্যাকুলিন ফার্নান্দেজ। ২৯ জুলাই ছবিটির মুক্তির কথা আছে।

টাইমস অব ইন্ডিয়া