'শ্রোতারা সর্বদা চান নতুন কণ্ঠ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনিধি চৌহান
সুনিধি চৌহান

বদলে যাচ্ছে সংগীত অঙ্গন। শ্রোতারা প্রতিনিয়ত আগ্রহী হয়ে উঠছেন নতুন কণ্ঠের প্রতি। ব্যাপারটিকে দারুণ ইতিবাচক হিসেবে দেখছেন বলিউড সিনেমার তরুণ কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে কথা বলেন।

সুনিধি বলেন, ‘নতুনদের সামনে এগিয়ে আসার সুযোগ এখন অবারিত। সংগীতশিল্প অনেক বদলে গেছে। প্রচুর নতুন শিল্পী আসছেন, বিভিন্ন মাধ্যমে তাঁরা গান করার সুযোগ পাচ্ছেন। সব ক্ষেত্রে তাঁরা যথেষ্ট দক্ষ না হলেও সমাদৃত হচ্ছেন।’

সংগীত অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হচ্ছে, অভিনয়শিল্পীরা নিজেই নিজেদের ছবির গানগুলো গাইছেন। এই প্রবণতাকেও ইতিবাচকভাবে দেখছেন সুনিধি। তিনি বলেছেন, ‘অভিনয়শিল্পীরা গাইতেই পারেন। শ্রোতারা যদি তাঁদের গান পছন্দ করলে তো ভালোই। প্রত্যেকেরই নিজের মতো কাজ করার স্বাধীনতা আছে।’ তিনি আরও বলেন, ‘এই রীতিটি টিকবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।’

রেডিও অনুষ্ঠানের প্রতি গুরুত্ব দিয়েছেন সুনিধি। বলেছেন, রেডিও অনুষ্ঠানের মাধ্যমে বহু দর্শকের কাছে পৌঁছাতে পারে। এতে ‘লাইভ’ অনুষ্ঠানে হাজির না হয়েও প্রিয় শিল্পীর গান শোনা যায়। খুব কম মানুষেরই ‘লাইভ’ অনুষ্ঠানের টিকিট ক্রয়ের ক্ষমতা থাকে বলে উল্লেখ করেছেন ‘শিলা কি যওয়ানি’সহ বেশ কিছু জনপ্রিয় গানের এই কণ্ঠশিল্পী। ইন্ডিয়ান এক্সপ্রেস।