'সকল সেলফির জননী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়া ভাটের সেলফি
আলিয়া ভাটের সেলফি

যখন বলিউড তারকা আলিয়া ভাট কোন সেলফিকে ‘সকল সেলফির জননী’ আখ্যা দেন, তখন সেই র দিকে মনযোগ না দিয়ে কি উপায় আছে? ৩ অক্টোবর চেন্নাই-এর জওহর লাল নেহরু স্টেডিয়ামে এক তারকা-ভরপুর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ইন্ডিয়ান সুপার লীগ (আইএসএল) ২০১৫ এর পর্দা উঠল। এই অনুষ্ঠানেই কিংবদন্তী ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার, সুপার স্টার রজনীকান্ত, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আইসিএল প্রতিষ্ঠাতা নিতা আম্বানী এবং এ প্রজন্মের অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তোলা একটি সেলফি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন আলিয়া ভাট। সেলফির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সকল সেলফির জননী!!! এখন পর্যন্ত সবচেয়ে মহাকাব্যিক মূহুর্ত’। ভারতের এতোজন ‘বিগ স্টার’-সম্বলিত একটি সেলফির জন্য যথার্থ শিরোনামই বাছাই করেছেন আলিয়া। টাইমস অব ইন্ডিয়া।