'সরকার থ্রি'-র শুটিং শুরু করলেন অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক সপ্তাহ আগেই নির্মাতা রাম গোপাল ভার্মা ঘোষণা দিয়েছিলেন, ‘সরকার থ্রি’ আসছে। এবার জানা গেল, ছবির মূল অভিনয়শিল্পী বিগ বি অমিতাভ বচ্চন এরই মধ্যে শুটিং শুরু করেছেন। গত মঙ্গলবার তিনি ‘সরকার থ্রি’ ছবির শুটিং শুরু করেন।
‘সরকার থ্রি’ আগের দুটো ছবির কাহিনিকে এগিয়ে নেবে। এই ছবিতে অমিতাভপুত্র অভিষেক থাকছেন না। গত ছবিতে চরিত্রটির মৃত্যু হয়েছিল। অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাইকেও সম্ভবত নতুন ছবিতে দেখা যাবে না। ‘সরকার’-এর সিকুয়েল ছবি ‘সরকার রাজ’-এ তিনি ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের ব্যাপারেও তথ্য দিয়েছেন রাম গোপাল ভার্মা। তাঁর পরিচালিত এই ছবিতে থাকছেন ইয়ামি গৌতম, মনোজ বাজপেয়ি, অমিত সাধ, জ্যাকি শ্রফ ও ভরত দাবোলকারেরা। বলিউড হাঙ্গামা অবলম্বনে