'সরকার থ্রি'-তে থাকছেন না অভিষেক-ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই

অভিষেক ও ঐশ্বরিয়ার ভক্তরা একটু হতাশই হবেন হয়তো। বলিউড ছবি ‘সরকার’-এর তৃতীয় কিস্তি ‘সরকার থ্রি’তে থাকছেন না অভি-অ্যাশ দম্পতি। স্বয়ং পরিচালক রাম গোপাল ভার্মা সেটা নিশ্চিত করেছেন।

ভার্মা বলেছেন, আগামী ২৬ আগস্ট ছবির ফার্স্ট লুক প্রকাশ করবেন তিনি। খুদে ব্লগ টুইটারে তিনি লিখেছেন, ‘‘সরকার থ্রি’র ফার্স্ট লুক ২৬ আগস্ট প্রকাশ করব। এই পর্বে ঐশ্বরিয়া ও অভিষেক কেউই থাকছেন না।’

‘সরকার’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে। তাতে মূল চরিত্রে অভিনয় করেন অমিতাভ বচ্চন। ‘সরকার থ্রি’তে অভিষেক-ঐশ্বরিয়া না থাকলেও বিগ বি থাকছেন কি না তা অবশ্য এখনো জানা যায়নি।

ভার্মা টুইটারে এও লিখেছেন, ‘‘সরকার থ্রি’ আগের দুটি পর্ব থেকে অনেক বড় ও মজার হবে। বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগির ঘোষণা করা হবে।’ হিন্দুস্তান টাইমস