'সান্তা ক্লজ' আমির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সান্তা ক্লজ’ আমির খান
‘সান্তা ক্লজ’ আমির খান

এবার সান্তা ক্লজের ভূমিকায় আমির খান! বিষয়টি নিশ্চয়ই ধন্দে ফেলেছে সবাইকে? তবে কি হলিউডের কোনো ছবিতে অভিনয় করছেন আমির খান?
ছবিটা দেখে হয়তো কারও কারও মনে ‘কত রঙ্গ জানো রে জাদু, কত রঙ্গ জানো...’— এই বাংলা গানটাও ভেসে উঠতে আসতে পারে। কত রূপেই না দেখা গেছে তাঁকে। কলেজছাত্র থেকে ক্রিকেটার, কবি, গায়ক, ভিনগ্রহের প্রাণী; আরও কত কি! ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলিউডের তারকা অভিনেতা আমির খান এমন অসংখ্য চরিত্রেই অভিনয় করেছেন। এবারে অবশ্য কোনো নতুন ছবির জন্য নয়। বিষয়টা একেবারেই ঘরোয়া। ছেলের আনন্দের জন্য সান্তা ক্লজ সেজেছিলেন বলিউডের এই তারকা অভিনেতা।

ফেসবুকে আমিরের পোস্ট করা সেই ‘সান্তা ক্লজ’ আমিরের ছবি
ফেসবুকে আমিরের পোস্ট করা সেই ‘সান্তা ক্লজ’ আমিরের ছবি


নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ কথা জানিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সেই সঙ্গে নিজের ‘সান্তা ক্লজ’ বেশের ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে সান্তার চিরাচরিত পোশাক ও দাড়িতে দেখা যাচ্ছে আমির খানকে। ছেলে আজাদ ও তার বন্ধুদের উপহার বিলোচ্ছেন বলিউডের এই ‘মেগা স্টার’ সান্তা!
ফেসবুকে সকলকে বড়দিনের শুভেচ্ছাও জানিয়েছেন আমির। তিনি বলেছেন, বাড়িতে বড়দিনের পার্টিতে বাচ্চাদের সঙ্গে সান্তা সেজে মজা করলাম। প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা।
আমির খানকে শিগগিরই ‘দঙ্গল’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে কুস্তিগির মহাবীর সিং ফোগাটের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আগামী বছরের বড়দিনে নিতীশ তিওয়ারি পরিচালিত এ ছবির মুক্তি পাওয়ার কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস।