'সিঙ্গেল মাদার' হবেন কাজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী কাজলকে শেষ দেখা গেছে ‘দিলওয়ালে’ ছবিতে। সেখানে তিনি ছিলেন শাহরুখের প্রেমিকা। এবার পরবর্তী সিনেমাতে তাঁকে দেখা যাবে ‘সিঙ্গেল মাদার’ চরিত্রে।
পরিচালক আনন্দ গান্ধীর লেখা পাণ্ডুলিপি শিগগিরই দেখা যাবে বড় পর্দায়। সেখানে মূল চরিত্রে অভিনয় করবেন কাজল। প্রযোজনা করবেন কাজলের স্বামী অজয় দেবগন। কাজল বলেন, ‘আনন্দ গান্ধী ছবিটি পরিচালনা করবেন না। তিনি গল্পটি লিখেছেন। আমরা এখনো পাণ্ডুলিপি তৈরির ধাপে আছি। পাণ্ডুলিপি তৈরির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আমি সিনেমাটিতে “সিঙ্গেল মাদার” এর চরিত্র করছি। এটা খুবই সুন্দর গল্প এবং আমি চরিত্রটি করার জন্য খুবই অধীর হয়ে আছি।’
বাস্তব জীবনে কাজল দুই সন্তানের মা। কাজলের ভাষ্য অনুযায়ী আগামী বছর ছবির শুটিং শুরু হতে পারে।
হিন্দুস্তান টাইমস