'হলিউডের পথ সহজ ছিল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

ট্রিপল এক্স সিরিজের ছবি ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু হলিউডে তাঁর এ যাত্রা খুব বেশি সহজ ছিল না।
এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘প্রাথমিকভাবে আমি ভাবিনি যে আন্তর্জাতিক মানের প্রকল্পের জন্য আমি প্রস্তুত। এর আগে অনেক ছবির প্রস্তাব পেয়েছি, কিন্তু সেগুলো ঠিক মনে হয়নি। আমি সব সময়ই আমার মন ও বিবেচনা দিয়ে চলেছি।’
তবে এখন দীপিকা মনে করেন, সময়ের পরিবর্তন হয়েছে। বলেন, ‘বিশ্ব নতুন মেধার জন্য জেগে উঠেছে। এটা এমন একসময়, যখন একজন অভিনেতা চরিত্রের জন্য ঠিক কি না, তা-ই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। একজন অভিনেতার অনন্য মেধার কারণেই তাঁকে একটি ছবিতে নেওয়া উচিত। আমি মনে করি না, একটি ছবিতে অভিনেতা নেওয়ার জন্য তাঁর ধর্ম, লিঙ্গ অথবা দেশ কোনো বিবেচ্য বিষয় হতে পারে।’
দীপিকা আরও বলেন, ‘এটা আপনার ব্যাপার, যে ছবি আপনাকে উৎসাহিত করে না, তাকে আপনি হ্যাঁ বলবেন কি না। আগের ছবিগুলো আমাকে উৎসাহিত করেনি।’ ডিএনএ।