'হাউসফুল থ্রি' দলকে অক্ষয়ের সারপ্রাইজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

দিল্লিতে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। ইচ্ছা ছিল, ‘হাউসফুল থ্রি’-এর পুরো টিমকে নিয়ে একদিন উত্তর ভারতের খাবার খাওয়াবেন। যেই ভাবা, সেই কাজ। সিনেমা প্রচারের মাঝখানেই দলবল নিয়ে অক্ষয় চলে গেলেন একটি রেস্তোরাঁয়।

সিনেমা দলের সব তারকাকে নিয়ে অক্ষয় দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। অক্ষয় এমনটা করবেন, এমনটা আন্দাজও করতে পারেননি অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফখরি ও লিসা হেইডেনরা। তাই ছোট্ট এই চমকে তাঁরা বেজায় আনন্দ পেয়েছেন।
সাজিদ নাদিয়াওয়ালার নতুন ছবি ‘হাউসফুল থ্রি’-এর প্রচার বেশ জোরেশোরেই চলছে। ৩ জুন মুক্তি পাবে ছবিটি। ছবির সব অভিনয়শিল্পী এখন এ ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত। সবাই মিলে আজ এই শহর যাচ্ছেন তো কাল আরেক শহরে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।