'হাউসফুল ফোর'-এ ব্রেট লি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আনইন্ডিয়ান’ ছবিতে তন্নিষ্ঠা চ্যাটার্জি ও ব্রেট লি
‘আনইন্ডিয়ান’ ছবিতে তন্নিষ্ঠা চ্যাটার্জি ও ব্রেট লি

ক্রিকেটার থেকে অভিনেতা। এই সময়ে এমন নাম একটিই আসবে—ব্রেট লি। ইন্দো-অস্ট্রেলিয়াভিত্তিক ছবি ‘আনইন্ডিয়ান’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন। শোনা যাচ্ছে, ব্রেট লিকে ‘হাউসফুল ফোর’-এ অক্ষয় কুমারের সঙ্গে দেখা যেতে পারে।

ইতিমধ্যে বি-টাউনে খবর বেরিয়েছে, ব্রেট লিকে নিয়ে ‘আনইন্ডিয়ান’ ছবির পরিচালক অনুপম শর্মা প্রযোজক সাজিদ নাদিদাদওয়ালার সঙ্গে দেখা করেছেন। তবে কি ব্রেট লি ‘হাউসফুল ফোর’-এর অংশ হচ্ছেন?
এর জবাবে লি হ্যাঁ-না কিছুই বলেননি।
একটু ঘুরিয়ে প্রশ্ন করা হয়, এ ছবিতে কাজ করার প্রস্তাব পেলে কী করবেন?
ব্রেট লির উত্তর, ‘আমি জানি না।’

ব্রেট লি
ব্রেট লি


ব্রেট লি বর্তমানে তাঁর ছবির প্রচারে ভারতে আছেন। বলিউড ছবি সম্পর্কে বলেন, ‘আমি শাহরুখ খান ও প্রীতি জিনতাকে পছন্দ করি। শাহরুখ বলিউডে আসলেই ভালো কিছু কাজ করেছে।’
ব্রেট লির সঙ্গে ‘আনইন্ডিয়ান’ ছবিতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা চ্যাটার্জি, সুপ্রিয়া পাঠক, আকাশ খুরানা ও গুলশান গ্রোভার। হিন্দুস্তান টাইমস।