'হিচকি' ২৩ ফেব্রুয়ারি নয়, ২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হিচকি’ ছবিতে রানী মুখার্জি
‘হিচকি’ ছবিতে রানী মুখার্জি
• ‘হিচকি’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেছে।
• ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জি।
• প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন।

কথা ছিল, ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে রানী মুখার্জির নতুন ছবি ‘হিচকি’। সেভাবেই দেশজুড়ে জোর প্রচারণা চালিয়েছেন রানী মুখার্জি। কিন্তু এবার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে, ‘হিচকি’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে গেছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে যশরাজ ফিল্মস জানিয়েছে, ‘কোনো হিচকি ছাড়া আপনাদের কাছে পৌঁছানোর একটি নতুন দিন ঠিক করেছি। ২৩ মার্চ, ২০১৮ আপনাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে।’

হঠাৎ কেন ‘হিচকি’র মুক্তির তারিখ পরিবর্তন করা হলো? ‘হিচকি’ ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন রানী মুখার্জি। তাঁর চরিত্রের নাম নয়না মাথুর। স্নায়ুর সমস্যার কারণে কথা বলার সময় তাঁর সমস্যা হয়। সেই প্রতিকূলতা পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের মন জয় করে নেন। প্রযোজনা প্রতিষ্ঠানটির মতে, এই ছবির দর্শকদের একটা বড় অংশ ছাত্রছাত্রী। এ সময় সারা দেশে বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলে। তা মাথায় রেখেই নাকি ‘হিচকি’ ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

প্রযোজক মনীশ শর্মার মতে, ‘২৩ মার্চ তারিখটি আমাদের কাছে আদর্শ সময় মনে হয়েছে। তখন ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হয়ে যাবে। আমরা আশা করছি, তখন তারা এবং তাদের পরিবার ছবিটি উপভোগ করতে পারবেন।’

‘হিচকি’ ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা।