'হেঁচকি' দিয়ে ফিরছেন রানী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানী মুখার্জি
রানী মুখার্জি

 রুপালি পর্দায় দেখা নেই চার বছর। রানী মুখার্জিকে শেষ দেখা গিয়েছিল ‘মারদানি’ ছবিতে। তখন সালটা ২০১৪। আবার দেখা যাবে পর্দায় ‘হিচকি’ ছবি দিয়ে। ছবির নাম ‘হিচকি’, বাংলায় যার অর্থ দাঁড়ায় হেঁচকি।

২০১৫ সালে রানীর প্রথম সন্তান হয়। নাম আদিরা। মেয়ের দেখাশোনা ও নিজেদের গুছিয়ে নিতে নেন মাঝের এই সময়টুকু। আবার ফিরছেন যশরাজ ফিল্মসের ছবি দিয়ে। ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ মালহোত্রা, প্রযোজনা করছেন মনিশ শর্মা। রানী বলেন, এত দিন ধরে চ্যালেঞ্জিং ও দারুণ একটি পাণ্ডুলিপি খুঁজছিলেন। ‘হিচকি’ তেমন একটি ছবি। ১৯৯৭ সালে রুপালি পর্দায় অভিষেক ঘটে রানীর। উপহার দেন ‘কাভি খুশি কাভি গাম’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘বীর জারা’, ‘ব্ল্যাক’-এর মতো সব নামকরা ছবি।
পরিচালনায় সিদ্ধার্থ মালহোত্রার হাতেখড়ি হয় করণ জোহরের সহকারী পরিচালক হিসেবে। পরে পরিচালনা করেন ‘উই আর ফ্যামিলি’ ছবিটি। এনডিটিভি