'হ্যাপি ভাগ যায়েগি'র সিক্যুয়েল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হ্যাপি ভাগ যায়েগি’ ছবিতে অভয় দেওল, জিমি শেরগিল, ডায়ানা পেন্টি ও আলী ফজল
‘হ্যাপি ভাগ যায়েগি’ ছবিতে অভয় দেওল, জিমি শেরগিল, ডায়ানা পেন্টি ও আলী ফজল

ডায়ানা পেন্টি, অভয় দেওল, জিমি শেরগিল ও আলী ফজল অভিনীত ছবি ‘হ্যাপি ভাগ যায়েগি’ মুক্তি পেয়েছে কয়েক সপ্তাহ আগে। পরিচালক মুদাসসর আজিজের এই ছবিটি বক্স অফিসে মোটামুটি ভালো ব্যবসা করেছে। এখন ছবিটির দ্বিতীয় কিস্তি আসার পরিকল্পনা চলছে।

মুদাসসর আজিজ বলেন, ‘হ্যাপি ভাগ যায়েগি’র সিক্যুয়েল ছবির কাহিনি কীভাবে এগোবে, সেটা নিয়ে এখন চিন্তাভাবনা চলছে। এখন পর্যন্ত সন্তোষজনক কোনো কাহিনি পাওয়া যায়নি বলেও জানিয়েছেন এই পরিচালক।
‘হ্যাপি ভাগ যায়েগি’র প্রযোজক ইরোস ইন্টারন্যাশনাল থেকেও একই কথা জানানো হয়েছে। বলিউড হাঙ্গামা