এবার একক অ্যালবাম

আরএম।ছবি: বিগ হিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ‘বিটিএস’–এর দলনেতা, র‌্যাপার আরএমের প্রথম একক অ্যালবাম আসছে নভেম্বরে। অ্যালবামটির কাজ চলছে, ২৫ নভেম্বর এটি প্রকাশ করা হবে বলে বিটিএসের এজেন্সি বিগ হিটের বরাতে জানিয়েছে জেটিবিসি নিউজ।
নাম না প্রকাশের শর্তে বিগ হিটের এক কর্মকর্তা দ্য কোরিয়া হেরাল্ডকে জানান, অ্যালবামের শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন আরএম। অ্যালবামে কয়টি গান থাকবে, তা নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

চলতি বছরের জুনে বিটিএসের সঙ্গে দলগত গানের বাইরে একক গানে সময় দিতে ব্যান্ড থেকে সাময়িক বিরতি নেন আরএম, জে হোপরা। তার পর থেকেই একক অ্যালবামে মনোযোগী হয়েছেন ব্যান্ডের সদস্যরা। জে হোপ ও জিনের পর বিটিএসের তৃতীয় কোনো সদস্য হিসেবে একক অ্যালবাম নিয়ে আসছেন আরএম।

আরএম।
ছবি: বিগ হিট

এর আগে জুলাইয়ে জে হোপের একক অ্যালবাম ‘জ্যাক ইন বক্স’ ও গত শুক্রবার জিনের একক অ্যালবাম ‘দ্য অ্যাস্ট্রোনাট’ মুক্তি পেয়েছে। দলগত অ্যালবাম হিসেবে গত জুলাইয়ে সবশেষ বিটিএসের অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’ মুক্তি পেয়েছে। বিটিএস জানিয়েছে, একক অ্যালবামের পাশাপাশি দলগত অ্যালবামেও কাজ করবেন ব্যান্ডের সদস্যরা।
‘ফেক লাভ’, ‘স্প্রিং ডে’–এর মতো তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন আরএম, এবার একক অ্যালবামে ভক্তদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, তার জন্য অপেক্ষায় থাকতে হবে।

আরএমের প্রথম মিক্স অ্যালবাম ‘আরএম’ মুক্তি পায় ২০১৫ সালে, অ্যালবামটিতে গান ছিল ১১টি। একক গানের পাশাপাশি টিভিএনের একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যাবে বিটিএসের দলনেতাকে।