খায়রুল বাসার ‘বনলতা সেন’ ছবির প্রধান চরিত্রের গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী। নিজের লুক পোস্টার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘“আমরা যাইনি ম’রে আজো—তবু কেবলি দৃশ্যের জন্ম হয়!” “বনলতা সেন”। আসছে ঈদে আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। দেখা হবে ঈদে দলে বলে সিনেমা হলে...।’ জানা গেছে, খায়রুল বাসার ছবিতে কবি জীবনানন্দ দাশ চরিত্রে অভিনয় করেছেন। সবাই বাসারের এই লুকের প্রশংসা করেছেন। সাবিকুন নাহার নামের একজন লিখেছেন, ‘বাংলাদেশে এত ভালো ভালো গল্পের সিনেমা আসছে একের পর এক। কিন্তু আমার আফসোস হচ্ছিল এই ভেবে যে কেউ খায়রুল বাসারকে কেন স্ট্রং একটা গল্পে কাস্ট করতে পারছে না? যেটা লিড করবে খায়রুল বাসার। ফাইনালি! সো হ্যাপি ফর ইউ ম্যাজিক ম্যান খায়রুল বাসার।’ জুবায়ের হাওলাদার নামের একজন লিখেছেন, ‘একজন অভিনেতা কতটা গভীর হলে কবি জীবনানন্দ দাশের এই রূপটা নিজের ভেতরে ধারণ করতে পারেন! আপনার অভিনয় আর লুকের ভক্ত আমি আগেই ছিলাম, কিন্তু এই লুকে আপনাকে দেখে জাস্ট স্তব্ধ হয়ে গেছি। রুপালি পর্দায় রূপসী বাংলার কবিরূপে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’পোস্টার : পরিচালকের সৌজন্যে