১৪ ঘণ্টায় ১৩ লাখ ভিউ, চমকে দিলেন পরী

ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ভিডিও থেকে

অনেক দিন ধরেই খবরে নেই পরীমনি। ২০২৪ সালে হইচইতে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়। কিন্তু এরপর থেকে সেভাবে তাঁকে কাজে পাওয়া যায়নি, ব্যক্তিগত জীবনও যেন নিরুত্তাপ! তবে এবার নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করেই চমকে দিলেন পরী!

ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ভিডিও থেকে

গতকাল রাতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী, তাতেই তোলপাড়। ভিডিওটিতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা গেছে পরীকে। ১৪ ঘণ্টায় ভিডিওটির ভিউ ১৩ লাখ, প্রতিক্রিয়া এসেছে ৪১ হাজরের বেশি। মন্তব্য এসেছে ৭ হাজারের বেশি।

ভিডিওতে পরীর লুকের প্রশংসা করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, ‘বাংলার লেডি সুপারস্টার’, কেউ আবার জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি।
অনেকে আবার ভিডিওতে পরীর পোশাক নিয়ে কটাক্ষও করেছেন। এমন এক মন্তব্যকারীকে কড়া জবাবও দিয়েছেন পরী।

আরও পড়ুন

পরীমনিকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। লীসা গাজীর এই ছবিতে তিনি অভিনয় করবেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘ডোডোর গল্প’।