বর্ষার ‘গ্রামের স্মৃতি’, সিয়ামের ‘ভালো কিছু করার প্রচেষ্টা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক তারকাদের যাপিত জীবনের গল্প।
১ / ৫
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে তোলা ছবিটি পোস্ট করে অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে সুন্দর বিমানবন্দর।’ সম্প্রতি এই অভিনেত্রীকে কলকাতার ‘আরও এক পৃথিবী’ সিনেমায় দেখা গেছে
২ / ৫
অভিনেতা সিয়াম আহমেদ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভালো কিছু করার ছোট্ট একটা চেষ্টায় এসেছিলাম খুলনায়, যা ছিল আমার জন্য স্মরণীয় একটি দিন।’ খুলনায় কেন গিয়েছিলেন, তা শিগগিরই জানাবে বলেছেন এই অভিনেতা
৩ / ৫
চিত্রনায়িকা বর্ষা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘আমার গ্রামের স্মৃতি।’ এই অভিনেত্রীকে এই ঈদে ‘কিল হিম’ সিনেমায় দেখা যাবে
৪ / ৫
ছবিটি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী সাবিলা নূর লিখেছেন, ‘শান্তভাবে বসে শুনুন।’ সামনে চরকি অরিজিনাল সিরিজ ‘মারকিউলিস’–এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এই ঈদে ‘আপসহীন’, ‘কদমবনে বৃষ্টি’সহ আরও বেশ কিছু নাটকে দেখা যাবে সাবিলা নূরকে
৫ / ৫
অভিনেত্রী কেয়া পায়েল ভক্তদের জন্য নিয়মিতই ছবি শেয়ার করেন। এবারের ঈদে ‘কমলাকান্ত’, ‘ফিটিং ইসমাইল’সহ বেশ কিছু নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে