পুলিশ অফিসার শের খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক সানী সানোয়ারের নতুন সিনেমা ‘শের খান’ এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান
ছবি : ফেসবুক

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল পুলিশ অফিসার ‘শের খান’ হয়ে আসছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। পরিচালক সানী সানোয়ারের নতুন সিনেমা ‘শের খান’ এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। পুলিশ থ্রিলার ঘরানার এ সিনেমায় চুক্তির বিষয়টি গত বৃহস্পতিবার মধ্যরাতে শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

শাকিব খান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিচালক সানী সানোয়ারের সঙ্গে চুক্তিপত্র হাতে একটি ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, শের খান আসছে। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এস কে ফিল্মস’ এবং নির্মাতা সানী সানোয়ারের প্রোডাকশস হাউস ‘কপ ক্রিয়েশন’–এর ব্যানারে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে। তবে এ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন, তা ঠিক হয়নি।

শাকিব খান

গতকাল শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে ‘শের খান’র চুক্তি স্বাক্ষরের একটি ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। সেখানে সিনেমাটি নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন ঢালিউড সুপারস্টার। তিনি বলেন, সিনেমার গল্পটা যখন সানী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম, তখনই চোখে চোখে ভিজ্যুয়ালাইজ করছিলাম গল্পের চরিত্রটি! দেখছিলাম গল্পের মানবতার ছাপ। চমৎকার ও শক্তিশালী একটি গল্পে নির্মিত হচ্ছে ‘শের খান’। যা দর্শকদের সিনেমার শেষ পর্যন্ত বসিয়ে রাখবে। এই সিনেমায় প্রতিটি চরিত্রে রয়েছে মুগ্ধতার ছোঁয়া।

‘গলুই’ এ শাকিব খান
ছবি: সংগৃহীত

নতুন সিনেমা প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, পুলিশ অ্যাকশনের পাশাপাশি সাসপেন্স, থ্রিল, ড্রামা, সবই থাকবে এই সিনেমায়। সেই সঙ্গে ঢাকার বাইরে ঘটে যাওয়া ক্রাইমের ঘটনা উঠে আসবে। পুরো সিনেমায় উন্নত কারিগরি ব্যবস্থা থাকবে। এতে শাকিব খানকে এমনভাবে উপস্থাপন করা হবে, পর্দায় এর আগে তাঁকে সেভাবে কেউ দেখেনি।

শাকিব খান
ছবি : সংগৃহীত

‘শের খান’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এরপর  বছরের যেকোনো একটি বড় উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা  করেছেন নির্মাতারা।

আরও পড়ুন