আসছে আরিয়ানের প্রথম সিনেমা, নায়ক সিয়াম

মিজানুর রহমান আরিয়ান ও সিয়াম আহমেদ। কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান আগেই জানিয়েছিলেন, তিনি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। অবশেষে জানা গেল, তাঁর প্রথম সিনেমার খবর। নির্মাতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করলেও জানা গেছে, আগামী বছর পবিত্র ঈদুল আজহায় নিজের প্রথম সিনেমা নিয়ে আসছেন। নাম ঠিক না হওয়া এ ছবিতে নায়ক হিসেবে থাকবেন সিয়াম আহমেদ।

দ্য ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশ ও বিদেশে হবে ছবিটির শুটিং। এখন ছবি নির্মাণের প্রাক্‌–প্রস্তুতি চলছে। গুঞ্জন আছে, এ ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় এক অভিনেত্রীকে। তবে তিনি কে, সেটা জানা যায়নি।

চরকির জনপ্রিয় ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’ দেখা গেছে মিজানুর রহমান আরিয়ান ও সিয়াম আহমেদ নির্মাতা-অভিনেতা জুটিকে। এবার তাঁদের দেখা যাবে বড় পর্দায়।

সিয়াম আহমেদ


এর আগে নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, ২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতরে শাকিব খানকে নিয়ে তাঁর সিনেমা মুক্তি পাবে।

আরও পড়ুন

তবে সেটা ‘তুফান ২’ নয়। এবার জানা গেল, সেই ঈদের শাকিবের সঙ্গে পর্দায় মুখোমুখি হবেন সিয়ামও।